নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুটি ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নির্দেশনায় এস আই মোঃ মুস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ নগরীর মালগুদাম রেল কোয়ার্টার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় দীর্ঘদিন পলাতক থাকা ৪টি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আজিজ মিয়া (২৮)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই কর্মকর্তা নগরীর বিদ্যাময়ী স্কুলের সামনে মধ্যরাতে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান (রনি)-কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে