মোঃ আজিজুর রহমান (আজিজ), জামাল পুর জেলা প্রতিনিধি:
জামালপুরে ট্রেন দুর্ঘটনায় নুরবানু বেগম (৯০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার আওতাধীন নরুন্দি রেল স্টেশনের নলকুড়ি এলাকায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা গামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নুরবানু বেগম নলকুড়ি এলাকার মৃত মোঃ টানু মুন্সীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এছাড়া তিনি কানে কম শুনতেন এবং চোখেও কম দেখতেন। ঘটনার সময় তিনি বাড়ির পাশের রেললাইন পার হওয়ার চেষ্টা করলে অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে যান।
এলাকাবাসী আরও জানান, ঘটনাস্থলে কোনো অনুমোদিত গেইট বা গেইটম্যান না থাকায় দুর্ঘটনার ঝুঁকি দীর্ঘদিন ধরেই ছিল।