নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় বজ্রপাতে মজনু মিয়া নামের এক ব্যক্তি মারা গেছেন। ১৫ মে /২৬ ইং তারিখ শুক্রবার জুম্মা নামাজের আগে খিলকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বজ্রপাতে মৃত কিশোর এনসিপির ছাত্রশক্তি নেতা মজনু মিয়া ।
আজ জুম্মা নামাজের আগে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা জুম্মা নামাজের আগে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় মজনু মিয়া বাড়ির বাইরে নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি প্রচণ্ড বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মজনু মিয়ার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।
প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া চলাকালীন সবাইকে ঘরের ভেতর ও নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন।