আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া প্রতিনিধি:
ধোবাউড়ায় আজ শনিবার ভোরে ধোবাউড়া টু ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা কংশ নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ বালু ভর্তি ট্রাকের চাপে ভেঙ্গে নদীতে পড়ে যায়। এতে করে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশাররফ হোসেন, সকালে ৭ঘটিকার সময় ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষ কে অবহিত করেন। উপজেলা প্রকৌশলী কে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
এদিকে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক জানান, তিনি এলজিইডি প্রধান কার্যালয়ের প্রধান প্রকৌশলী(মেইনটেনেন্স) বিভাগে কথা বলেন এর প্রেক্ষিতে তিনি এলজিইডি ময়মনসিংহ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দ্রুত সংস্কার করার নির্দেশ দেন।তবে এখন পর্যন্ত বালুর ট্রাক সরানো হয়নি।