আরিফ রব্বানী, ময়মনসিংহ প্রতিনিধি:
মাদক,জুয়া,বাল্যবিবাহ মুক্ত আধুনিক ইউনিয়ন উপহার দেওয়ার পাশাপাশি স্বচ্ছ ও দুর্ণীতিমুক্ত জনপ্রশাসনকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চায় ইউনিয়নের তরুণ সমাজ সেবক, রাজনীতিবিধ ও যুবনেতা লিটন মিয়া। সে লক্ষে তিনি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে চেয়ারম্যার প্রার্থী হিসাবে বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গের সাথে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন।
তার প্রার্থীতা কে ঘিরে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন আশাবাদ, নতুন প্রত্যাশা। আগামীর চেয়ারম্যান হিসাবে তাকে নিয়ে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। ইউনিয়নবাসীর বিশ্বাস,তিনি নির্বাচি হলে দীর্ঘদিনের সামাজিক সেবার অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের বাস্তব জ্ঞান কাজে লাগিয়ে ভাবখালী ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আনতে সক্ষম হবেন। স্থানীয় উন্নয়ন, নাগরিক অধিকার, অবকাঠামো পরিকল্পনা এবং পরিবেশ সংরক্ষণ, অন্যায়ের বিরুদ্ধে তার আপোষহীন ভূমিকা ইতোমধ্যেই তিনি অনেকের কাছে পরিচিত।
সংশ্লিষ্টদের মতে, উন্নয়ন বঞ্চিত ভাবখালী ইউনিয়নের উন্নয়নে নতুন চেয়ারম্যানের সামনে যেমন রয়েছে বিশাল সম্ভাবনা, তেমনি রয়েছে একাধিক বড় চ্যালেঞ্জ,এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনি ইউনিয়নের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবেন এমন বিশ্বাসে ইউনিয়নের সাধারণ ভোটাররা তার সমর্থনে ঐক্যবদ্ধ হচ্ছেন বলে বিভিন্ন সুত্র জানিয়েছে।