1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে ফলজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রজেক্টের উদ্যোগে এবং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইউনিয়নের সাতকুড়া দক্ষিণপাড়া নারী উৎপাদক দল -৩ এর ৩০ জন এবং সাতকুড়া পশ্চিমপাড়া নারী উৎপাদক দলের ৩০ জন সদস্য ও ননকোর পিজির ১৫ জন সদস্য, মোট ৭৫ জন সদস্যকে আমের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে “পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে পরিবেশবান্ধব আচরণে উদ্বুদ্ধ করার মাধ্যমে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।”
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর প্রতিপাদ্যের গুরুত্ব তুলে ধরে পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন (GESMIN) প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর মো. মাসুদ রানা।

উপস্থিত সদস্যরা এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন এবং সদস্যরা নিজের অর্থায়নে আরো দুইটি করে বৃক্ষ লাগানোর সম্মতি প্রকাশ করেন।

ফলজ বৃক্ষ বিতরন অনুষ্ঠানে সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর মো: শাহীন ইসলাম।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান এনজিও কোঅপারেশন প্রোগ্রাম (ANCP)-এর মাধ্যমে অস্ট্রেলিয়া সরকারের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের GESMIN প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games