1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ব্র্যাকের উদ্যোগে জামালপুরে শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।

ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভ্র মেহেদী, সহ-সভাপতি, জামালপুর জেলা প্রেসক্লাব; মোঃ আতিকুর রহমান, প্রধান শিক্ষক, বেলটিয়া উচ্চ বিদ্যালয়, মোঃ সিরাজুল ইসলাম, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক শিক্ষা কর্মসূচি; আমেনা আক্তার, ডিভিশনাল ম্যানেজার, ব্র্যাক শিক্ষা কর্মসূচি, মোঃ জাহাঙ্গীর আলম, আরএম, ইউপিজিপি, মোঃ হুমায়ুন কবীর, এলাকা ব্যবস্থাপক, মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি), এ.এস.এম মাহবুবুল আলম, সম্প্রসারণ কর্মকর্তা (কৃষি ও বীমা), মাইক্রোফাইন্যান্স, মোঃ আব্দুল মোতালিব ও মোঃ নাজমুল হক, উপজেলা ম্যানেজার, ব্র্যাক শিক্ষা কর্মসূচিসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান। প্রধান অতিথি আফসানা তাসলিম পরিবেশ সংরক্ষণে ব্র্যাকের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচালিত এ ধরনের কর্মসূচি পরিবেশ সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games