নিউজ ডেক্স:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ময়মনসিংহের ওসি (দক্ষিণ)-এর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে গৌরীপুর উপজেলার সোনাকান্দি এলাকা থেকে সুজীত চন্দ্র সরকার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সুজীত চন্দ্র সরকারের পিতা অনিল চন্দ্র সরকার এবং মাতা ললিতা রাণী সরকার। তিনি গৌরীপুর উপজেলার সহনাটি দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গৌরীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও একইভাবে চলমান থাকবে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।