মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়াঃ
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ফুলবাড়িয়া উপজেলা সদরে আয়োজিত শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে পুরাতন সিনেমা হল মোড়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন স্লোগান দেন। এ সময় নেতারা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা ,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল,যুগ্ম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান সিকদার, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম,উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন,সদস্য সচিব আতাহার আলী কাজল, সাবেক
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম,ছাত্রদলে সাবেক সিনিয়র সহ-সভাপতি এএসএম পারভেজ রনি সরকার, পৌর ছাত্রদলের সভাপতি মোফাকখারুল ইসলাম মারুফ,উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মইনুল হক সিফাদ সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে আখতারুল আলম ফারুক বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ফুলবাড়ীয়ায় একমাত্র বিএনপিই আন্দোলন সংগ্রাম করেছে। এসময় দলটির নেতাকর্মীরা জুলুম নির্যাতন সহ্য করেছে। তিনি বলেন, বর্তমান সময়ে সুন্দর গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করতে একটি বাহিনী ষড়যন্ত্র শুরু করেছে। সবাইকে এ থেকে সতর্ক থাকতে হবে।