গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের চরপড়া ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ হকার্সের দোকান ও বিভিন্ন আসবাবপত্র উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে আকস্মিকভাবে এ অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
অভিযানকালে সড়কের ওপর অবৈধভাবে দখল করে রাখা বিভিন্ন হকার্সের দোকান, আসবাবপত্র ও অন্যান্য মালামাল সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে বেশ কিছু মালামাল জব্দ করেন সিটি কর্পোরেশনের প্রশাসক।
নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা বা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলে এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
প্রশাসক বলেন, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং নগরীর সড়কগুলো দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।