তীব্র বিদ্যুৎ-গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ময়মনসিংহ জেলা সিপিবির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।
সমাবেশ থেকে অবিলম্বে বিদ্যুৎ-গ্যাস সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।