ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতি আলামিন সাদাতকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সজীব মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের অনুমোদনক্রমে আলামিন সাদাতকে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রদলের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে বহিষ্কারের বিজ্ঞপ্তিতে কোন কর্মকাণ্ড বা কোন নির্দিষ্ট ঘটনার কারণে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।
নেতাকর্মী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশ বলছেন, বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও নানা প্রশ্নের অবসান হতে পারে। একই সঙ্গে সংগঠনের সিদ্ধান্তের বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে আরও বিস্তারিত ব্যাখ্যার দাবিও উঠেছে।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল নেতা বলেন, বহিষ্কারের মতো সাংগঠনিক সিদ্ধান্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট কারণ নেতাকর্মীদের জানানো হলে সংগঠনের ভেতরে ভুল বোঝাবুঝির সুযোগ কমে। তাঁরা বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার দাবি জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা বলেন,
স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘটনায় আলোচনা তৈরি হলেও, আলামিন সাদাতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।