মো. রাকিবুল ইসলাম মাহফুজ স্টাফ রিপোর্টার:
সোনালী ব্যাংক পিএলসি’র গাজীপুর কোর্ট বিল্ডিং কর্পোরেট শাখা এবং গাজীপুর সরকারি মহিলা কলেজের মধ্যে এসপিডি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুর সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে এ চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র গাজীপুর প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. ওমর ফারুক ভুঁঞা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কোট বিল্ডিং কর্পোরেট শাখার ডিজিএম কাজী সামিউল আলম এজিএম কৃষিবিদ সালেকী আহমেদ রিজভী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ
প্রফেসর আব্দুল মুক্তাদীর বিন মুস্তাইনুর রহমান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ব্যাংকিং সেবা আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।