মির্জা মোঃ মনজুরুল হক, ফুলবাড়িয়াঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মেয়র প্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম শমসের আলী বিভিন্ন ফলজ,ঔষধী গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপণ ও খেলার সরঞ্জাম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকালে ফুলবাড়িয়া পৌর ৬ নং ওয়ার্ডে ফায়ার সার্ভিস সংলগ্ন একতা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে, বৃক্ষ রোপণ কর্মসূচির সভাপতি ও ফুলবাড়িয়া পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিনের সৌজন্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এ.কে.এম শামসের আলী।
এ সময় ফুলবাড়িয়া পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আবুবকর ছিদ্দিক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা ডা. জাহিদ হাসান খসরু, শাহাদাত হোসেন খান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন, বিএনপি নেতা কবির হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা এমদাদুল হক এমদাদ, জাকির হোসেন,মাহবুবুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন খেলার সরঞ্জাম বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড ও পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।