সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধিঃ
হৃদরোগ নিয়ন্ত্রনে ও প্রতিরোধে থফিজিওথেরাপি এই পতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেসের আয়োজনে বনাঢ্য র্যালি, কেক কাটা, সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।মঙ্গলবার( ৮ সেপ্টেম্বর)সকালে কলেজ ক্যাম্পাস থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।র্যালি শেষে কলেজ মিলনায়তনে কেককাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যশোহর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ডঃ ইকবাল কবির জাহিদ। ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সাইন্সেসের অধ্যক্ষ ভারপ্রাপ্ত ডা: রোকসানা আক্তারের সভাপতিত্বে সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ সমন্বয়কারী ও ফিজিওথেরাপি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডা: আব্দুল কুদ্দুস জাহিদ, মানবসম্পদ বিভাগ ও হিসাব শাখার প্রধান মো: দিদার হোসেনসহ বিভিন্ন বিভাগরে শিক্ষক, শিক্ষার্থী, ফিজিওথেরাপিস্ট ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।পরে ক্যাম্পাসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।