মির্জা মোঃ মনজুরুল হক,ফুলবাড়িয়াঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৌরসভার ৮ নং ওয়ার্ড থেকে ভাড়াটিয়া বাসায় গৃহ শিক্ষকের গলায় ফাঁস দিয়ে আত্ম হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার ( ১২ সেপ্টেম্বর) দুপুরে ফুলবাড়িয়া কলেজের পেছনে একটি ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ ও ভাড়াটিয়া সূত্রে জানা যায়, পৌর সভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইউছুফের মেয়ের বাসা ভাড়া নেন প্রবাসী উজ্জল। এই ভাড়া বাসায় উজ্জলের স্ত্রী শিরিন আক্তার থাকেন তার ৭ম শ্রেণীর ছেলেকে নিয়ে। তাদের গ্রামের বাড়ি ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের দশমাইল গ্রামে।
তার ছেলেকে প্রাইভেট পড়াতেন (গৃহ শিক্ষক) কবির হোসেন। কবির হোসেনের বাড়িও একই ইউনিয়নের তেলীগ্রাম পূর্বপাড়া বড়ইআটা গ্রামে। তার পিতার নাম আবুল কালাম। প্রবাসীর ছেলে স্থানীয় একটি প্রাইভেট স্কুলের ছাত্র। তাকে বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন কবির হোসেন।
গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উজ্জলের স্ত্রী শিরিন আক্তার বড় বোনের বাসা ময়মনসিংহ শহরে বেড়াতে গেলে গৃহ শিক্ষককে বাসায় থাকার জন্য চাবি দিয়ে যান। শুক্রবার যে কোন সময় বাসার ফ্যানের সাথে ঝুলে আত্যহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে
স্থানীয়দের ভাষ্যমতে, শনিবার দুপুর থেকে কানাকানি শুরু হয় ঐ বাসায় কেউ একজন ঝুলে আছে। খবর পেয়ে ভাড়াটিয়া শিরিন আক্তার ময়মনসিংহ থেকে ছুটে এসে দেখেন বাসার ভেতর থেকে আটকানো। ছেলের বাড়িতে খবর গেলে পরিবারের লোকজন ছুটে আসেন। উৎসুক জনতার ভীড় জমতে থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসেন। দরজা ভেঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়।
ফুলবাড়ীয়া থানার এসআই প্রদীপ সাহা বলেন, বাসার মালিক এখানে থাকেন না বিধায়, লাশ উদ্ধার করে বাসার মালিকের কাকা জয়নাল হাজীর কাছে বাসা বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ভাড়াটিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।