1. aqwZAfTN4vbX2u@gmail.com : aqwZAfTN4vbX2u :
  2. : lf_B9ME3ZFMk6jU :
  3. : lf_HXNdfDqKhDl6 :
  4. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  5. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  6. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :

Hugo Casino

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

রাজস্ব আদায়ে ময়মনসিংহ সদর এসিল্যান্ডের সাফল্য, এক অর্থবছরে আদায় প্রায় ১৫ কোটি ৮০ লাখ টাকা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস ২০২৫-২০২৬ অর্থবছরে সরকারি রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এক অর্থবছরে বিভিন্ন খাত থেকে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা রাজস্ব আদায় করে দৃষ্টান্ত স্থাপন করেছে অফিসটি।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা-এর নেতৃত্বে ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ডিজিটাল কার্যক্রম জোরদার করায় রাজস্ব আদায়ে এ ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে।

খাতভিত্তিক রাজস্ব আদায়ের মধ্যে ভূমি উন্নয়ন কর থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ হাজার ৪৬২ টাকা। অনলাইনে নামজারি (মিউটেশন) ফি থেকে আদায় হয়েছে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা। এছাড়া মিউটেশন নবায়ন বাবদ আদায় হয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৫৬ টাকা, ডিপি লিজ মানি থেকে ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা এবং মোবাইল কোর্টের মাধ্যমে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, সরকারি রাজস্ব আদায়ে জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করে সরকারের রাজস্ব বৃদ্ধি ও উন্নত ভূমি ব্যবস্থাপনায় আমরা নিরলসভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা দ্রুত, সহজ এবং হয়রানিমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল সেবার প্রসার ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

এদিকে, এ সাফল্যের জন্য ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে উপজেলার সকল ভূমির মালিক, সেবাগ্রহীতা এবং সংশ্লিষ্ট অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও রাজস্ব আদায় বৃদ্ধি এবং আধুনিক, জনবান্ধব ভূমি প্রশাসন গড়ে তুলতে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

Try this — sol casino for live casino games