1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

গণভোটের পক্ষে জনগণের দেয়া রায় বাস্তবায়নে আমরা সংসদে গিয়েছিলাম -নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২০৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ময়মনসিংহ:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর অভিশংসন ও অপসারণের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,গত ১২ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা কোনো ফ্যাসিস্টদের দোসরদের বক্তব্য শোনার জন্য সংসদে যাইনি। আমরা গিয়েছিলাম নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য গণভোটের পক্ষে জনগণ যে রায় দিয়েছে তা বাস্তবায়নের লক্ষ্যে।

তিনি বলেন, আমরা জাতীয় সংসদে গিয়েছিলাম কবে উচ্চকক্ষ হবে, কবে সংবিধান সংস্কার পরিষদ হবে সেই হিসাব নেওয়ার জন্য। কোনো ফ্যাসিবাদের দোসরের বক্তব্য শোনার জন্য আমরা সংসদে যাইনি।’

শুক্রবার (১৩ই মার্চ) ইফতারের আগমুহূর্তে ময়মনসিংহ নগরের জিমনেসিয়াম মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অভিশংসন ও অপসারণ করে ‘অবিলম্বে তাকে গ্রেপ্তারের আওতায় আনতেও দাবী জরেন একই সাথে সংবিধান সংস্কার পরিষদ করে সংস্কার বাস্তবায়ন করাসহ গণভোটের ‘হ্যাঁ’ রায় বাস্তবায়ন করার আহবান জানিয়ে সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে এই লড়াই চলমান থাকবে বলে হুশিয়ারি করেন।

ইফতার মাহফিলে ময়মনসিংহ বিভাগের চার জেলার এনসিপির নেতাকর্মীরা অংশ নেন।

রাষ্ট্রপতিকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে নাহিদ বলেন, অবিলম্বে অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাকে গ্রেপ্তার করতে হবে। নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং জুলাই আন্দোলনের সময় তিনি নির্বিকার ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, সংসদে আমরা কোনো ফ্যাসিস্টের দোসরকে দেখতে চাই না। আমরা ফ্যাসিবাদমুক্ত ও ফ্যাসিস্টের দোসরমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। তিনি অভিযোগ করেন, গতকাল সংসদে রাষ্ট্রপতির বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ চাওয়া হলেও মাননীয় স্পিকার তা দেননি; বরং রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এর প্রতিবাদে আমরা ওয়াকআউট করি।

নাহিদ ইসলাম বক্তব্যে ময়মনসিংহবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় আগুন দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ফ্যাসিস্ট বাহিনী এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

তিনি ময়মনসিংহ বিভাগের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, আপনারা আওয়ামী লীগকে প্রতিহত করুন। আমরা আইনের শাসনে বিশ্বাসী তাদের পুলিশের হাতে তুলে দিন, যাতে গ্রেপ্তারের ব্যবস্থা হয়।

পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে আওয়ামী লীগের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা হবে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার। শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত হলে মোনাজাতে দেশবাসীর সুখ-শান্তি, উন্নতি এবং পবিত্র মাহে রমজানের বরকত কামনা করা হলে মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার।

বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম ও এনসিপি ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড.আতিক মোজাহিদ এমপি,জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার ফকির, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব,লুৎফর রহমান, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় শ্রমিক শক্তি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানহা শান্ত,মো: ইকরাম এলাহী খান সাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট