1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্যসহ গ্রেফতার -০৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৩৩৮ বার পড়া হয়েছে

আমিনুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ভারতীয় কসমেটিকসসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার বড় বাজার এলাকা থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, সানি চৌধুরী (২৮), তানভীর মাসুক খান (২৫) ও সুব্রত কুমার সরকার ওরফে রনি (৩৫)। তারা সবাই ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এসআই (নিরস্ত্র) মুকিত হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অন্যদিকে একইদিন বিকেলে ডিবি পুলিশের আরেকটি দল কোতোয়ালী মডেল থানার পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ভারতীয় কসমেটিকসসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ৮৪ হাজার ৩০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, মোছা. আলেয়া (৪৫) ও আবু হুরাইরা (২৮)। এসআই (নিরস্ত্র) যুবরাজ দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও ভারতীয় পণ্যের বিষয়ে গ্রেফতারকৃত পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, ডিবি পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে এবং সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট