1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দীনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং জুলাই আন্দোলনের সময় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেননি।

শুক্রবার (১৩ মার্চ) ময়মনসিংহ নগরের সার্কিট হাউসের জিমনেসিয়াম মাঠে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগের চার জেলার দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। ইফতারের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, সংসদ অধিবেশন এবং বিরোধী রাজনীতির বিভিন্ন দিক তুলে ধরেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়া এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে নানা অভিযোগ থাকা সত্ত্বেও তাঁদের দল সংসদে অংশ নিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও নানা অনিয়মের অভিযোগ থাকলেও জনগণ তাঁদের কয়েকজন প্রতিনিধি নির্বাচিত করেছেন।

তিনি বলেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, উচ্চকক্ষ প্রতিষ্ঠা এবং সংবিধান সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা সংসদে গিয়েছিলাম। আমরা চাইছিলাম সংসদে ফ্যাসিবাদমুক্ত একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হোক।

তবে অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুযোগ দেওয়াকে তিনি তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, তাঁরা স্পিকারকে আগে থেকেই জানিয়েছিলেন রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে তাঁদের আপত্তি রয়েছে এবং সে বিষয়ে বক্তব্য দেওয়ার সুযোগ চেয়েছিলেন। কিন্তু সেই সুযোগ না দিয়ে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দেওয়ায় বিরোধী সদস্যরা প্রতিবাদ হিসেবে ওয়াকআউট করেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। জুলাই আন্দোলনের সময় তিনি নির্বিকার ছিলেন। তাই অবিলম্বে অভিশংসনের মাধ্যমে তাঁকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজন হলে গ্রেপ্তারও করতে হবে।

বক্তব্যে তিনি এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়াতে আগুন দেওয়ার অভিযোগ এনে তিনি বলেন, “ফ্যাসিস্ট বাহিনী এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ গুপ্ত হামলা, অগ্নিসন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করেছে। তবে দেশের জনগণ সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।

নাহিদ ইসলাম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা সহিংসতা বা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। অপরাধীদের পুলিশের হাতে তুলে দিন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে জনগণের প্রতিরোধ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যদি পুলিশ প্রশাসন বা সংশ্লিষ্ট জনপ্রতিনিধিরা ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ময়মনসিংহ বিভাগের ইফতার মাহফিলের মধ্য দিয়ে এনসিপির ১০টি সাংগঠনিক বিভাগের ইফতার আয়োজন শেষ হয়েছে বলে জানানো হয়। বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহার ফকির, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় যুবশক্তির সদস্যসচিব জাহিদুল ইসলামসহ আরও অনেকে।

নেতারা তাঁদের বক্তব্যে দেশের রাজনৈতিক সংস্কার, গণতন্ত্র শক্তিশালী করা এবং সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট