1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ভালুকায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি :

ময়মনসিংহের ভালুকায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন ও পৌরসভা। শনিবার (১৪ মার্চ) সকালে ভালুকা ঈদগাহ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, ভালুকা ঈদগাহ মাঠ থেকে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ভালুকা পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি এবং বিএনপির নেতৃবৃন্দ যৌথভাবে এ কর্মসূচি পালন করবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী প্রতিষেধকের চেয়ে পরিচ্ছন্নতাকে বেশি গুরুত্ব দিতে হবে, যাতে রোগব্যাধি মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে। সেই লক্ষ্যেই সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ভালুকায় এই কার্যক্রম চলমান থাকবে এবং প্রতি সপ্তাহের শনিবার স্থানীয় নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিচ্ছন্নতা দিবস পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট