1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ময়মনসিংহে ডিবি পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৫৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা ও নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় প্রথম অভিযানে এসআই (নিঃ) আলমগীর কবির সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ময়মনসিংহের ফুলপুর থানার কারাহা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় কারাহা এলাকার পালকি কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্টের মূল ফটকের সামনে থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন ফুলপুর উপজেলার কাতুলি গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে মো. শান্ত মিয়া (২৬) এবং কারাহা এলাকার মৃত ফজলুল করিমের ছেলে মো. মুনতাসির ইকবাল (৩৮)।

এদিকে একইদিন রাতে দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) মো. তোয়াবুল ইসলাম খান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মুক্তাগাছা পৌরসভা গেটের সামনে অভিযান চালান। এ সময় ১০০টি নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলেন মুক্তাগাছা উপজেলার দরগারপাড় এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৩) এবং মনিরামবাড়ি এলাকার মোসলিম উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে ফুলপুর ও মুক্তাগাছা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডিবি পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট