1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদর-৪ আসনের ভোট নিয়ে আইনি লড়াই : ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৩৪৮ বার পড়া হয়েছে

মোঃ আমিনুল ইসলাম, ময়মনসিংহ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনের ফলাফলকে ঘিরে শুরু হয়েছে আইনি লড়াই। ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদনের প্রেক্ষিতে ওই আসনের ব্যবহৃত ব্যালটসহ সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৬ মার্চ) বিচারপতি মোহাম্মদ আলীর একক হাইকোর্ট বেঞ্চ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ কামরুল আহসানের করা আবেদন শুনানির জন্য গ্রহণ করে এ আদেশ দেন।

আবেদনে নির্বাচনে নানা অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলে ফলাফল পুনর্বিবেচনার দাবি জানান কামরুল আহসান। আদালত প্রাথমিক শুনানি শেষে বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যালট ও নির্বাচনী উপকরণ সংরক্ষণের নির্দেশ দেন, যাতে পরবর্তী শুনানিতে সেগুলো যাচাই করা যায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ আসনে বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকন্দ বিজয়ী ঘোষিত হন। তবে ফলাফল ঘোষণার পর থেকেই ওই আসনসহ দেশের বিভিন্ন আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ ওঠে।

এদিকে, একই নির্বাচনে অংশ নেওয়া ৩৫ জনের বেশি প্রার্থী ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন। এসব আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত অভিযোগ শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট