1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

মানবিক মানুষের উপহারে ঈদের আনন্দ ছড়ালো ফুলপুরের ১৫০ অসহায় পরিবারে মাঝে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান, ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার অসহায়, দরিদ্র, কর্মহীন ও অস্বচ্ছল ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া দেওয়া মানবিক মানুষের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে ঈদের আনন্দ পৌঁছে যায় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর ঘরে ঘরে।

সোমবার (১৬ মার্চ) উপজেলার যায়যায়দিন অফিস সংলগ্ন প্রাঙ্গণে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানবিক মানুষের পক্ষ থেকে পাওয়া এই উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।

উপহারের প্যাকেটে ছিল ৪ কেজি ২৯ বিআর চিকন চাল, ৫০০ গ্রাম রূপচাঁদা সয়াবিন তেল, ৫০০ গ্রাম ফ্রেশ চিনি, ৫০০ গ্রাম এসিআই মসুর ডাল, ২০০ গ্রাম বনফুল লাচ্ছা সেমাই, বনফুল স্টিক নুডলসের একটি প্যাকেট, ৪০০ গ্রাম রুচি মুড়ি এবং ৯০ গ্রাম লাইফবয় সাবান।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সমন্বয়কারী সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও ঈদ উপহার কার্যক্রমের তদারকি কর্মকর্তা কৃষিবিদ কামরুল হাসান কামু, বিশিষ্ট সাংবাদিক যুগান্তর’র প্রতিনিধি নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক সংবাদ’র প্রতিনিধি নুরুল আমিন, বিশিষ্ট সাংবাদিক দিনকাল’র স্টাফ রিপোর্টার আলহাজ্ব আব্দুস ছাত্তার, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাফায়েত জামিল সাজু, সিনিয়র সাংবাদিক কালের কন্ঠ’র প্রতিনিধি মোস্তফা খান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম শাখার সভাপতি মাহমুদুল হাসান রাব্বি এবং সদস্য জয় কুমার ভদ্র।

উপহার পেয়ে পয়ারী গ্রামের আবুল কালাম বলেন, “আমি কর্মহীন মানুষ। এখন তেমন কাজ করতে পারি না। ঈদের আগে এই উপহার পেয়ে আমি খুব খুশি। আল্লাহ তাদের ভালো রাখুক।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, “মানবতা দিয়েই পৃথিবীকে সুন্দর করতে চায় অনেক মানুষ। মানুষ জানে শুধু নিজের জন্য বেঁচে থাকাই জীবন নয়–অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই প্রকৃত মানবিকতার পরিচয়। এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”

তিনি এই মানবিক উদ্যোগে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও আরো বেশি বেশি অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট