1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে দরিদ্র পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৭৫ বার পড়া হয়েছে

নিজস্ প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলার চরপক্ষীমারী ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবার ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে ‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ ও কুলুরচর যুব সমাজের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

‘মোজাম্মেল ফুলেছা ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান কবি ও সাংবাদিক শেখ ফয়জুর রহমান জানান, প্রতিবছরের ন্যায় এবারও সমাজের অসহায়, পিছিয়ে পড়া মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান, এ বছর প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সময় কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদ্রাসার সভাপতি মোঃ ছামের আলী বলেন, আমরা কোন নেতার কাছে যাইনি । আমরা সাধারণ মানুষের কাছ থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি তা আপনাদের দেওয়ার চেষ্টা করেছি । ভবিষ্যতেও এমন চেষ্টা অব্যাহত থাকবে।

কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক হাফেজ রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে যুবকদের পক্ষ থেকে আলোচনা করেন মোঃ সোহেল মিয়া ও আলাউদ্দিন । এ সময় তারা তাদের ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমের কথা ব্যক্ত করেন । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুলুরচর এস. আই. কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আঃ রহমান, শুভ, মারুফ সহ সংগঠনের অন্যান্য কর্মীরা ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট