1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

ময়মনসিংহে অপরাধ দমনে কঠোর অবস্থান -ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে স্বস্তির শহরে রূপান্তর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

একসময় চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কিত ছিল ময়মনসিংহ নগরবাসী। সন্ধ্যা নামলেই যেখানে মানুষের মনে ভর করত অজানা ভয়, সেই শহরেই এখন বইছে স্বস্তির সুবাতাস। নগরীর কোতোয়ালী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোঃ শিবিরুল ইসলাম যোগদানের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

দায়িত্ব গ্রহণের পরপরই তিনি নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে কৌশলগত পরিকল্পনা হাতে নেন। গাঙ্গিনার পাড়, চরপাড়া মোড়, টাউন হল এলাকা ও রেলস্টেশন সংলগ্ন এলাকাগুলোতে বিশেষ টহল জোরদার করা হয়। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যদের নজরদারি বৃদ্ধি করায় অপরাধীদের চলাফেরা অনেকটাই সীমিত হয়ে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে কিশোর গ্যাং ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নিয়মিত ঝটিকা অভিযানে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে, যার ফলে নগরীর অপরাধচক্র ভেঙে পড়তে শুরু করেছে। গত কয়েক সপ্তাহে বড় ধরনের চুরি বা ছিনতাইয়ের ঘটনা না ঘটায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শুধু অপরাধ দমন নয়, জনসাধারণের আস্থা অর্জনেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কোতোয়ালী থানা। থানার সেবা এখন আরও সহজলভ্য ও জনবান্ধব হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। জিডি বা অভিযোগ নিয়ে আসা সাধারণ মানুষদের সঙ্গে আন্তরিক আচরণ এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে পুলিশের প্রতি মানুষের বিশ্বাস বাড়ছে।

নগরীর ব্যবসায়ী ও পথচারীরা জানান, আগে সন্ধ্যার পর রাস্তায় বের হতে ভয় লাগত। এখন মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি সেই ভয় অনেকটাই দূর করেছে। বিশেষ করে রাতের বেলায় টহল জোরদার হওয়ায় শহরে নিরাপত্তা পরিস্থিতি দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আমরা চাই ময়মনসিংহ শহরটি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ নগরী হিসেবে গড়ে উঠুক। কোনোভাবেই অপরাধীদের ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতা পেলে এই ধারা আরও শক্তিশালীভাবে বজায় রাখা সম্ভব।

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এমন তৎপরতায় আশাবাদী নগরবাসী মনে করছেন, এই ধারা অব্যাহত থাকলে খুব শিগগিরই ময়মনসিংহ দেশের অন্যতম নিরাপদ নগরীতে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট