1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে জমি সংক্রান্ত কলহে ছেলের হাতে বৃদ্ধ বাবা খুন নৃশংসতার চরম সীমায় নাতিরাও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া বাটিপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে বাবাকে পিটিয়ে হত্যা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামান্য পারিবারিক বিরোধের জেরে নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে ও চার নাতির বিরুদ্ধে। নিহত হোসেন আলী(৯০)পেশায় একজন শুঁটকি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত হোসেন আলীর সাথে তার ছেলে রফিকুল ইসলাম(৩৫)এর সাথে জমি ও পারিবারিক বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ (২৯ মার্চ-২০২৬) তারিখ রোজ রবিবার বেলা প্রায় ১১ ঘটিকার দিকে এই পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম এবং তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ মোট চারজন মিলে বৃদ্ধ হোসেন আলীর ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি অনুযায়ী, ঘাতক ছেলে ও নাতিরা মিলে বৃদ্ধকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে লাঠির আঘাতে বৃদ্ধের মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মাটিতে। পাশবিকতার এখানেই শেষ নয় মৃত্যু নিশ্চিত করতে নাতিরা মিলে তাদের রক্তাক্ত দাদাকে পাশের পুকুরের পানিতে ফেলে দেয়। পানিতে ডুবেই শেষ পর্যন্ত প্রাণ হারান এই বৃদ্ধ ব্যবসায়ী।

প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম (পেশায় ভ্যান চালক)নিহতের ছেলে।
সহযোগী ইব্রাহিম খলিল(বড় নাতি)সহ আরও দুই নাতি।
ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল্লাহ সাইফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আইনানুগ সকল ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট