1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা উন্নয়ন ও চোরাচালান প্রতিরোধে জোরালো পদক্ষেপ গ্রহণে টাস্কফোর্স কমিটির সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রম জোরদার করতে আজ সোমবার (৩০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চোরাচালান প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। টেকনাফসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকার উদাহরণ তুলে ধরে চোরাচালান রোধে সমন্বিত কার্যক্রম জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে ভূমিহীনদের সঠিকভাবে শনাক্ত করতে যাচাই-বাছাই কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়, যাতে প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা পান।

সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিয়েও সভায় আলোচনা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়া সড়ক পরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন এবং যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়। উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আইন-শৃঙ্খলা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং জনসেবামূলক কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও উন্নত উপজেলা গড়ে তোলা সম্ভব। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট