1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

জামালপুরের ময়নার মোড়-পাকুল্ল্যা সংযোগ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ), জামালপুর জেলা প্রতিনিধিঃ

৪ এপ্রিল/ ২০২৬ইং তারিখ রোজ শনিবার
জামালপুর সদর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল ময়নার মোড় হতে পাকুল্ল্যা সংযোগ সড়কের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন জামালপুর সদর ৫(১৪২) আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
জানা গেছে, দিগপাইত ইউনিয়নের ময়নার মোড় হতে রশিদপুর ইউনিয়নের পাকুল্ল্যা ভাঙ্গনী ঘাট পর্যন্ত এই সড়কটি অত্র অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম বিঘ্ন ঘটত। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এমপি মহোদয়ের বিশেষ উদ্যোগে অবশেষে এই অবহেলিত রাস্তাটির পাকাকরণের কাজ শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে এমপির সাথে আরও উপস্থিত ছিলেন:মোঃ রুহুল আমিন মিলন, সাধারণ সম্পাদক, জামালপুর সদর উপজেলা বিএনপি।আলহাজ্ব গাউসুল আজম শাহিন, সদস্য সচিব, জেলা কৃষক দল।মোঃ জিয়াউল হক মাস্টার, সভাপতি, দিগপাইত ইউনিয়ন বিএনপি।মোঃ ফিরোজ আহমেদ ফরিদ, সাধারণ সম্পাদক, দিগপাইত ইউনিয়ন বিএনপি।

এছাড়া দিগপাইত ও রশিদপুর ইউনিয়ন শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, ওলামা দল ও কৃষক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পথে দেখে এলাকাবাসী সংসদ সদস্য �

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট