1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে যুবককে কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে বিজয় (২৬) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এ সময় ‘বিজয় গোস্ত বিতান’ নামের দোকান থেকে প্রায় ৩ মন পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত বিজয় পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দোকান থেকে উদ্ধার হওয়া মাংসের পচন নিশ্চিত হওয়ায় তা জব্দ করা হয়। পরে পঁচা মাংস বিক্রির প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকান মালিক বিজয়কে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি উপস্থিত ছিলেন। এছাড়া পাকুন্দিয়া থানার একটি পুলিশ দল অভিযানে সহায়তা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান জানান, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ দণ্ড দেয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট