1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা জুলাই শহীদ সাইফুল ইসলামের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ : মউক চেয়ারম্যান ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা

যুবক হত্যায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেক্সঃ

ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধে মো. আল আমিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন- জসিম উদ্দিন (৪৯), তার স্ত্রী হুরেনা খাতুন (৪৫), ছেলে রিয়াদ (২৪), আবদুর রশিদ (৪১) এবং তার স্ত্রী জুনাকি আক্তার (৩৭)। তারা সবাই ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনেরচকপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে বিরোধের জেরে সেনেরচকপাড়া গ্রামের মো. কামরুজ্জামানের ছেলে মো. আল আমিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা মো. হাফিজুল ইসলাম পরদিন (২০ জুন) পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার বিচারিক কার্যক্রমে আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। শুনানি শেষে আসামি ও বাদীপক্ষের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

মামলায় বাদীপক্ষে আইনজীবী ছিলেন মো. মাহবুব আলম মামুন, আসামিপক্ষে ছিলেন আবুল কালাম আজাদ এবং রাষ্ট্রপক্ষে বিশেষ পাবলিক প্রসিকিউটর ছিলেন আকরাম হোসেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, ত্রিশালের ওই হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট