1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত ভাবখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল আলম শামীমের পক্ষে উঠান বৈঠক পূর্বধলায় বিএনপির কিংবদন্তী বর্ষীয়ান নেতা হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে পুষ্পমালা অর্পণ ধোবাউড়ায় জুলাই শহীদ দিবস পালিত জামালপুর অর্থনৈতিক অঞ্চলের মাঝে বন্দি অবস্থায় ‘পশ্চিমপাড়া গ্রাম’ পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে জেলা এনসিপি নেতৃবৃন্দের শ্রদ্ধা ও আলোচনা সভা আকিজ পাইপের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ফু দিয়ে গোল; পুরস্কার ২ লক্ষ টাকা আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব: পরীমণি ময়মনসিংহে অধিগ্রহণকৃত মসজিদের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের পাঁয়তারা: এলাকাবাসীর তীব্র ক্ষোভ ও আপত্তি ৫ দফা দাবিতে রাজেন্দ্র কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

ধোবাউড়ায় নেতাই নদীতে ইজারাবিহীনভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন জব্দ ২লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদীর রায়পুর এলাকায় ইজারাবিহীনভাবে অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ করে এবং ২ লাখ টাকা জরিমানা আদায়। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর এলাকায় অভিযান

পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোশারফ হোসাইন।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এর ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া, নদী ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ড্রেজারগুলো জব্দ করে এবং সংশ্লিষ্টদের জরিমানা করে।

এ বিষয়ে ইউএনও মোশারফ হোসাইন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট