1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

বিট পুলিশিং কার্যক্রম জোরদার: মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধমুক্ত সমাজ গড়তে ময়মনসিংহে মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ৪নং ওয়ার্ডে এক জনসচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজকে মাদক, জুয়া, চুরি, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

কমিউনিটি পুলিশিং, ৪নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই সভায় ছাত্র, যুবক, শ্রমিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত বক্তারা বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার প্রচেষ্টা যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। তিনি সকলকে অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন আবু সাঈদ ফরহান, সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল। তিনি বলেন, যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সামাজিক ও পারিবারিক মূল্যবোধ জোরদার করতে হবে। পাশাপাশি মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তারা আরও উল্লেখ করেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরের মানুষের সচেতনতা অপরিহার্য। সাইবার ক্রাইম প্রতিরোধেও তরুণদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

সভাটি প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে শেষ হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ, শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট