1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাগলায় চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার সিরাজগঞ্জে ৪০০ বছর বয়সী জ্বিনের বাদশা আটক ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষক কারাগারে ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বিএনপি নেতা নাজমুলসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ পরানগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন রামিসা হত্যা মামলায় কোন ডলারের কথা বলল সোহেল ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে ধোবাউড়ায় ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক ফুচকা খাওয়াকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষ, চিকিৎসাধীন শিপনের মৃত্যু

ত্রিশালে এনসিপির নবগঠিত কমিটির সভাপতিকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

ত্রিশালে এনসিপির নবগঠিত কমিটির সভাপতিকে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক (আংশিক) কমিটির আহবায়ক হওয়ায় ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথ যোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে আহ্বায়ক করায় তাকে ফুলের শুভেচ্ছা
সিক্ত করেছেন দলটির ত্রিশাল উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

একই সাথে জনবান্ধব, সৎ আদর্শবান একজন জুলাই যোদ্ধাকে এনসিপির জেলা কমিটির আহবায়ক করায় দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তারা।

শুক্রবার (১০এপ্রিল) তিনি তার নিজ এলাকা ত্রিশালে পৌঁছলে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরের পর থেকেই ত্রিশাল উপজেলা শহরে শত-শত নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকেন। বিকেল ৪টার দিকে এডভোকেট এটিম মাহবুব উল আলম এর কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে।

এসময় বক্তারা বলেন- ত্রিশালে ২৪ এর গণঅভ্যুত্থান রাজপথে থাকা জুলাই যোদ্ধাদের বিভক্ত করতে নানা সময়ে ষড়যন্ত্র হয়েছে। তবে এডভোকেট এটিএম মাহবুব উল আলম দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব বাধা অতিক্রম করে দল বড় ধরনের সাফল্য অর্জন করেছে।

দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত আর ভালোবাসায় মুগ্ধ হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম মাহবুব উল আলম বলেন, নবগঠিত এই কমিটি ভবিষ্যতে ময়মনসিংহ জেলায় একটি আদর্শ ও মডেল এনসিপি গড়ে তুলতে কাজ করবে। প্রতিটি ইউনিয়নে ত্যাগী ও যোগ্য জুলাই যোদ্ধাদের মূল্যায়ন করা হবে এবং নেতৃত্বকে শক্তিশালী করতে এই কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।

এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- আগামী দিনে দলের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করে গণঅভ্যুত্থানে আমাদের যে সকল তরুণ বিপ্লবীরা দেশের মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছিলো, তা পূরণে আমি প্রতিজ্ঞাবদ্ধ। শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে আমরা ইতিহাসের গতিপথ পরিবর্তন করতে চাই। এক নতুন যুগের সূচনা করতে চাই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট