1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

লেবাননে ফের সাংবাদিক নিহত, ইসরায়েলের বিরুদ্ধে ‘ইচ্ছাকৃত’ হামলার অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বুধবার (২২ এপ্রিল) এক সাংবাদিক নিহত এবং অপর এক আলোকচিত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

ইসরায়েল ও লেবানন আজ বৃহস্পতিবার ওয়াশিংটনে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে। তার আগেই এ ঘটনা ঘটল।

লেবাননের কর্মকর্তারা বলছেন, দক্ষিণ লেবাননের তায়রি গ্রামে বুধবার এক বিমান হামলায় সামনের গাড়ি বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি নিহত হওয়ার পর আমাল খলিল ও জয়নাব ফারাজ এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেই বাড়িতে তাদের ‘ইচ্ছাকৃতভাবে’ লক্ষ্যবস্তু করা হয়।

এ ঘটনায় লেবানন কর্তৃপক্ষ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছে, তায়রি গ্রামে ওই দুজন সাংবাদিককে উদ্ধারে আসা একটি অ্যাম্বুলেন্সের ওপরও উদ্দেশ্যপ্রণোদিত হামলা চালায় আইডিএফ।

বিবিসি জানিয়েছে, ৪৩ বছর বয়সী আমাল খলিল লেবাননের সংবাদপত্র আল-আখবারে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি ও ফ্রিল্যান্স আলোকচিত্রী জয়নাব ফারাজ একসঙ্গে ছিলেন।

এদিকে আইডিএফ সাংবাদিককে লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে এবং উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বাধা দেওয়ার অভিযোগও নাকচ করেছে।

এর আগে গত ২৮ মার্চ লেবাননের জেজিন শহরে সাংবাদিকদের বহনকারী গাড়িতে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট