1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

ফুলপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মোতাহার হোসেন তালুকদার।

এসময় তিনি বক্তব্যে বলেন, “ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভবিষ্যতে পেশা হিসেবেও গড়ে উঠতে পারে। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস অর্জন করে, যা তাদের জীবনে সফলতার পথ তৈরি করে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার প্রতি উৎসাহিত করার আহ্বান জানান এবং বলেন,সুস্থ শরীর ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।

এসময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হকসহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট