1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড (কল্যাণ শেড) এ এপ্রিল/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে কল্যাণ সভার শুরুতে পবিত্র কোরআন ও অন্যান্য পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কল্যাণ সভায় মার্চ/২০২৬ মাসের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ সার্কেল অফিসার: মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), ময়মনসিংহ, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ: মোঃ আমিনুল ইসলাম, পিপিএম, অফিসার ইনচার্জ, পাগলা থানা, ময়মনসিংহ, শ্রেষ্ঠ এসআই: এসআই(নিরস্ত্র)/ মোঃ রফিকুল ইসলাম, ভালুকা মডেল থানা, শ্রেষ্ঠ এএসআই: এএসআই (নিরস্ত্র)/ মোঃ শাহ আলম, ঈশ্বরগঞ্জ থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মহসিন মোস্তফা, কোতোয়ালী মডেল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার: এসআই(নিরস্ত্র)/ মহসিন হাসান, গৌরীপুর থানা, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার: সার্জেন্ট/ মোঃ মুজাহিদুল ইসলাম, সদর ট্রাফিক, ময়মনসিংহ।

কল্যাণ সভায় পিআরএল গমনকারী ০৩ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক তুলে দেন সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান । উক্ত সভায় জেলার সকল পুলিশ সদস্যদের কল্যাণ সাধনে বিগত সভায় প্রস্তাবিত বিভিন্ন অসুবিধা ও আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পরে চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কল্যাণ সভা শেষে দুপুর ১৩:০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ অপরাধ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন।

এছাড়াও জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মূলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আশরাফুল করিম সহ জেলা পুলিশ, ময়মনসিংহ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট