1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ময়মনসিংহ সদরের এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রা সেবায় অনন্য উদাহরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

নীহার রঞ্জন কুন্ডু ময়মনসিংহ:
ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিসকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযোগ ও আলোচনা হ্লেও বাস্তবে সেবার মান ও স্বচ্ছতা বৃদ্ধি এবং জনগণের ভোগান্তি কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা।

ভূমি সেবা খাত ঐতিহাসিকভাবেই জটিল ও বহুস্তরবিশিষ্ট। দীর্ঘদিনের প্রক্রিয়াগত জটিলতা, জনবল সংকট এবং প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে এই খাতে পরিবর্তন আনা সহজ কাজ নয়। তবুও বর্তমান প্রশাসনের অধীনে অনলাইন নামজারি, ডিজিটাল রেকর্ড সংরক্ষণ এবং সেবাপ্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র থেকে জানা যায় অফিসে স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি, অভিযোগ গ্রহণ ব্যবস্থা এবং সেবাগ্রহীতাদের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করা হয়েছে। দালালচক্রের দৌরাত্ম্য কমাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং সাধারণ মানুষকে নিজ উদ্যোগে নির্ধারিত প্রক্রিয়ায় সেবা গ্রহণে উৎসাহিত করা হচ্ছে।

এছাড়া, অনেক ক্ষেত্রে দেখা যায়—সঠিক নিয়ম-কানুন সম্পর্কে অজ্ঞতা বা অসম্পূর্ণ কাগজপত্রের কারণে আবেদন বাতিল বা বিলম্বিত হয়, যা পরবর্তীতে ভুল বোঝাবুঝির জন্ম দেয়। কিন্তু এসব বিষয়কে ইচ্ছাকৃত হয়রানি হিসেবে উপস্থাপন করা সবসময় বাস্তবতার প্রতিফলন নয়।একজন দায়িত্বশীল কর্মকর্তার বিরুদ্ধে যেকোনো অভিযোগ অবশ্যই গুরুত্বসহকারে দেখা উচিত, তবে তা হতে হবে প্রমাণভিত্তিক ও নিরপেক্ষ তদন্তসাপেক্ষ।

যাচাই-বাছাই ছাড়া একতরফা অভিযোগ প্রচার করা হলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।প্রশাসনের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে, সেবার মান আরও উন্নত করতে এবং জনগণের আস্থা অর্জনে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সবকিছু মিলিয়ে বলা যায়, ময়মনসিংহ সদর ভূমি অফিসে চলমান পরিবর্তন ও সংস্কার কার্যক্রম একটি ইতিবাচক ধারার ইঙ্গিত দেয়।

সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রার নেতৃত্বে এই প্রচেষ্টা ভবিষ্যতে আরও গতিশীল ও ফলপ্রসূ হবে—এমনটাই প্রত্যাশা সেবা নিতে আসা প্রতিটি নাগরিকের ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট