1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

হালুয়াঘাটে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক আদিবাসী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আব্দুল মতিন মাসুদ, বিশেষ প্রতিনিধি:

​ময়মনসিংহের হালুয়াঘাটে ১১ বছরের এক বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে শাকুল সাংমা (৫৬) নামে এক আদিবাসী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১০ মে) রাতে উপজেলার জুগলী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আলম জানান, গত রবিবার বিকেলে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।

ভিকটিম শিশুটি বাড়ির পাশে অবস্থান করার সময় একই এলাকার মৃত মতিন মারাকের ছেলে শাকুল সাংমা তাকে হত্যার ভয় দেখিয়ে মুখ চেপে ধরে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার সময় স্থানীয় চৌকিদার বক্তার মিয়াসহ আশেপাশের লোকজন বিষয়টি দেখে ফেললে অভিযুক্ত শাকুল দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম শিশুটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে তার বাবা-মাকে এই পাশবিক নির্যাতনের কথা জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি অবগত হওয়ার পর দ্রুত হালুয়াঘাট থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পাওয়ার পরপরই হালুয়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার প্রাথমিক সত্যতা পায়। এরপরই অভিযুক্তকে গ্রেফতারে বিশেষ অভিযানে নামে পুলিশ। রাত ৮টার দিকে আত্মগোপনে থাকা অবস্থায় শাকুল সাংমাকে গ্রেফতার করতে সক্ষম হয় । স্থানীয়দের দাবি, গ্রেফতারকৃত শাকুলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময়ে এলাকার নারীদের শ্লীলতাহানি ও উত্যক্ত করার অভিযোগ রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নির্যাতিতা শিশুটির পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীকে যথাযথ শাস্তির আওতায় আনা হবে।

​বর্তমানে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট