1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

পুলিশ সপ্তাহ-২০২৬ এ মাদকদ্রব্য উদ্ধারে ময়মনসিংহ জেলার প্রথম স্থান অর্জন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমের মূল্যায়নে “ক” গ্রুপে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠ এ অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ আলী হোসেন ফকির এর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

মাদকবিরোধী অভিযান, উদ্ধার কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়। এ অর্জনে ময়মনসিংহ জেলা পুলিশের সকল সদস্যের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

ময়মনসিংহ জেলা পুলিশের এই অসামান্য অর্জনে জেলার সর্বস্তরের জনগণ অভিনন্দন জানিয়েছেন এবং জেলা পুলিশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট