1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

জামালপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

মোঃ আজিজুর রহমান (আজিজ) জামাল পুর।

জামালপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রম তুলে ধরে সভা হয়েছে।

১৩ মে/ ২০২৬ ইং তারিখ রোজ বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এতে জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন বর্তমান সরকারের উন্নয়নমূলক সকল কার্যক্রম তুলে ধরেন।

সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, সরকারের ঘোষিত অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, বনায়ন, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ সময় তিনি উন্নয়ন কার্যক্রমের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা তাসনিম,সিভিল সার্জন ডা. আজিজুল হক,সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিরাজুস সালেহীন উপস্থিত ছিলেন।

জামালপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য আনোয়ার হোসেন মিন্টুু,শওকত জামান,শরিফুল ইসলাম ঝোকনসহ জামালপুর কর্তব্যরত সাংবাদিরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট