1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ময়মনসিংহে মোটরসাইকেল চোরচক্রের হোতা ‘চোরা মানিক’ সহ আটক ৩, চুরি হওয়া বাইক উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর হেরা মার্কেট থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ। এ ঘটনায় ২৮ মামলার কুখ্যাত মোটরসাইকেল চোর ‘ফ্রিডম মানিক’সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টা ৫ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সতিষা এলাকা থেকে কুখ্যাত মোটরসাইকেল চোর ফ্রিডম মানিক ওরফে চোরা মানিক ওরফে মোস্তাফিজুর রহমান মানিক চৌধুরী (৩৯) কে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মোটরসাইকেলের রং পরিবর্তনকারী সোহেল মিয়া (২৩) কে শাহবাজপুর এলাকা থেকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী পালামন্দর এলাকা থেকে আশিক মিয়া (২৭) এর বাড়ি হতে চোরাই মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৯ এপ্রিল বিকেলে আলামিন শরীফ সিফাত তার ব্যবহৃত নীল রঙের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে পার্কিং করে ওয়াশরুমে যান। পরে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, অজ্ঞাত চোরচক্র মোটরসাইকেলের লক ভেঙে সেটি চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর অ্যাডিশনাল আইজিপি পিবিআই মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে এবং পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় একটি বিশেষ টিম গঠন করা হয়। পিবিআইয়ের ছায়া তদন্তে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এআই প্রযুক্তির সহায়তায় ছবি বিশ্লেষণ করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও মোবাইল কল রেকর্ড (সিডিআর) বিশ্লেষণের মাধ্যমে চোরা মানিককে শনাক্ত করা হয়।

পিবিআই জানায়, গ্রেফতারকৃত মানিকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি চক্রের সঙ্গে জড়িত। অদ্য ১৫ মে গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, পিবিআইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুত সময়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এতে ময়মনসিংহ শহরে মোটরসাইকেল চুরি প্রতিরোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট