1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া-এর সরাসরি দিকনির্দেশনায় এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি দক্ষিণের ওসি মোঃ মাহবুবুল হক এবং ডিবি উত্তরের ওসি মোঃ সাজ্জাদ রোমন-এর নেতৃত্বে এসআই আবু বক্কর সিদ্দিক ইমরান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন মোঃ জনি মিয়া ও দূর্লভ সরকার ওরফে দৌলত। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে আরও অন্তত ৫টি করে মামলা রয়েছে বলে জানা গেছে।

জেলা ডিবি পুলিশের এমন অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট