1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় দ্রুত তদন্ত, অভিযোগপত্র দাখিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, নিজস্ব প্রতিবেদকঃ

দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় মাত্র ১৫ দিনের তদন্ত শেষে ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বহুল আলোচিত এ মামলার তদন্ত দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিক সমাজ পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

জানা গেছে, মামলার বিচারিক কার্যক্রমও দ্রুত এগিয়ে চলছে। ইতোমধ্যে সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। আগামীকালও মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় সাংবাদিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা বলেন, একজন সাংবাদিক হত্যার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচারিক কার্যক্রম অগ্রসর হওয়ায় সাধারণ মানুষের মাঝেও ইতিবাচক বার্তা পৌঁছেছে। তারা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

সাংবাদিক সমাজের নেতারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার অত্যন্ত জরুরি। তারা দ্রুত বিচার সম্পন্নের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট