1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্‌যাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস -২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার (২০ মে) ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সঞ্জয় কুমার সরকার বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট” কর্তৃক প্রতিবছরের ২০ মে “বিশ্ব মেট্রোলজি দিবস” যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে। মেট্রোলজির মূল উদ্দেশ্য শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় সঠিক এবং নির্ভরযোগ্য পরিমাপের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। একই সাথে মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।

প্রধান অতিথি বলেন, বর্তমান সময়ে খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা একবারও চিন্তা করি না আমরা একজন আরেকজনের উৎপাদিত পণ্যই ভোগ করছি। দিন শেষে আমিও ভেজাল খাচ্ছি যেটা হয়তো নিজে উৎপাদন করি না। তাই আমাদের আগে নিজেদের সচেতন হতে হবে। নিজেদের মূল্যবোধ বিবেকবোধকে কাজে লাগাতে হবে।

তিনি আরো বলেন, বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক যে বাজার তৈরি হয়েছে, সেখানে অনেক সুপার ফুড, কসমেটিক প্রসাধনীরমত গুরুত্বপূর্ণ পণ্য নামে-বেনামে বিক্রি করা হচ্ছে। যা স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তাই সেইদিকেও আমাদের নজর রাখতে হবে। আগামীর প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এখন থেকেই আমাদের সচেতন থাকতে হবে।

সভাপতি বলেন, আমাদের ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে আস্থার জায়গা তৈরি হতে হবে। বর্তমান সময় দেখা যাচ্ছে ভোক্তারা ব্যবসায়ীদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তাই আ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আমাদের আস্থা তৈরি করতে হবে। যার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতিফলন পাওয়া সম্ভব।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপাররাশিদা বেগম, ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আনিছুর রহমান মজুমদার, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন)সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিকগণ এবং গণমাধ্যমকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট