1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

গাছে বাঁধা যুবকের দেহ, পাশেই পড়ে ছিল মাথা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছে দুই হাত বাঁধা অবস্থায় কাউসার আলম (৪৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই পড়ে ছিল তার মাথা।

নিহত কাউসার আলম দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলার জামেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দরিচর চর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মশাখালী ইউনিয়নের দরিচর চর গ্রামের একটি জঙ্গলে স্থানীয়রা মরদেহটি গাছে বাঁধা অবস্থায় দেখতে পান। মরদেহ গাছে বাঁধা অবস্থায় থাকলেও মাথাটি পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে স্থানীয়রা কেউ মরদেহ শনাক্ত করতে না পারায় পিবিআইকে খবর দেওয়া হয়। পরে পিবিআই ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে। এরপর মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এ বিষয়ে গফরগাঁও থানার এসআই মো. আজহারুল ইসলাম বলেন, নিহতের বাড়ি দিনাজপুর জেলার দরিরামপুর উপজেলায়। পিবিআইয়ের মাধ্যমে তার পরিচয় জানতে পেরেছি। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে। পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট