1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ধোবাউড়ায় গভীর রাতে জুয়ার আসরে অভিযান, আটক -০৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জুয়া খেলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে ধোবাউড়া থানার এসআই মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পঞ্চনন্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ সরাফ উদ্দিন (৫৫), মোঃ দুলাল মিয়া (৩৬), মোঃ রিপন মিয়া (২৬) ও মোঃ দুলাল মিয়া (৩৮)। তাদের সকলের বাড়ি উপজেলার পঞ্চনন্দপুর গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট