1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ভালুকায় দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

আফরোজা আক্তার জবা ,ভালুকা প্রতিনিধি :

ভালুকায় দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র (ডি এস কে) ময়মনসিংহ ০২ অঞ্চল ভালুকা শাখা কর্তৃক দরিদ্র মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়। ২০ মে বুধবার বিকাল ৩ টায় দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র ভালুকা শাখা আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক ব্যবস্থাপক ময়মনসিংহ ০২ অঞ্চলের নারায়ন চন্দ্র সরকার। প্রধান অতিথির বক্তব্যে সহকারী পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম উপকারভোগী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন“ তোমরা মেধাবীরা যাতে আরও কৃতিত্বের সাথে পরবর্তী ক্লাসগুলি উর্ত্তীণ ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করে মা-বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে পারো সে লক্ষ্যে প্রতি বছর দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্র এই শিক্ষা বৃত্তি দিয়ে থাকে, তিনি অভিভাবকদেরকে ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি সার্বিক খোঁজ খবর রাখতে অধিক সচেতন হওয়ার পরামর্শ রাখেন”। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সুলতান উদ্দীন ভালুকা শাখা ব্যবস্থাপক, মাহবুবুল আলম শান্তিগঞ্জ শাখা, নিমাই চৌধুরী বাটাজোর শাখা, জয়নুল হক সীডষ্টোর শাখা, রফিকুল ইসলাম উথুরা শাখা, ছাত্র অভিভাবক মোঃ আমান উল্যাহ,উপকারভোগী ছাত্র নূর মোহাম্মদ সিয়াম প্রমুখ। ২০২৫ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের সাথে যুক্ত দরিদ্র পরিবারের মেধাবী কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। এদের মধ্যে এস এস সি ১২ জনের প্রতিজনকে ১২ হাজার টাকা করে ও এইচ এস সি ৬ জনকে ২৪ হাজার টাকা করে প্রত্যেকের হাতে চেক তুলে দেওয়া হয়। এর আগে দুঃস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ হতে উপস্থিত কৃতি ছাত্র ছাত্রীদের ফুল দিয়ে বরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট