1. : lf_B9ME3ZFMk6jU :
  2. : lf_HXNdfDqKhDl6 :
  3. lprgVloYPNJJgR@gmail.com : lprgVloYPNJJgR :
  4. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  5. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শ্রদ্ধা,ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় সুজাউদ্দিন সুজা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

মোঃ কামরুল হাসান, ফুলপুর প্রতিনিধি :

যে মানুষটি গতকালও রাজপথে ছিলেন সহযোদ্ধাদের সাহস আর অনুপ্রেরণার নাম,আজ তিনি নিথর। ফুলপুরের আকাশ-বাতাস যেন বৃহস্পতিবার ভারী হয়ে উঠেছিল এক তরুণ ছাত্রনেতার বিদায় বেদনায়।

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজাকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নেমেছিল ফুলপুর ডিগ্রী কলেজ মাঠে।

জানাজায় অংশ নিতে সকাল থেকেই মাঠে ভিড় করেন রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষ। কারও চোখে অশ্রু,কারও কণ্ঠ ভারী।অনেকেই বারবার বলছিলেন—“এভাবে চলে যাওয়ার কথা ছিল না সুজার।”

জানাজার মাঠ যেন পরিণত হয়েছিল এক শোকের জনসমুদ্রে।সহকর্মীরা কাঁদছিলেন আপন ভাই হারানোর বেদনায়,আর সাধারণ মানুষ স্মরণ করছিলেন তার হাসিমাখা মুখ,বিনয় আর মানুষের পাশে দাঁড়ানোর অসংখ্য স্মৃতি।

কান্নাজড়িত কণ্ঠে অনেকেই বলেন,“সুজা শুধু একজন নেতা ছিলেন না,তিনি ছিলেন তরুণদের আশ্রয় ও সাহসের প্রতীক।”

নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে শেষবারের মতো প্রিয় মুখটি মাটির ঘরে শায়িত হওয়ার দৃশ্য দেখে স্বজন ও সহযোদ্ধাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

ছাত্ররাজনীতির মাঠে সাহসী কণ্ঠস্বর হিসেবে পরিচিত সুজাউদ্দিন সুজা অল্প সময়েই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। সহযোদ্ধারা বলছেন,“মানুষ মরে যায়,কিন্তু ভালোবাসা আর স্মৃতি কখনও মরে না। সুজা বেঁচে থাকবে মানুষের হৃদয়ে, রাজপথের প্রতিটি স্মৃতিতে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট