1. live@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ : দৈনিক ময়মনসিংহের কন্ঠ
  2. info@www.dailymymensinghkantha.com : দৈনিক ময়মনসিংহের কন্ঠ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বিভাগীয় পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কুয়াকাটায় ছিন্নমূল ও অসহায়দের জন্য “চেষ্টা” সংগঠনের বস্ত্র বিতরণ চেষ্টা” সংগঠনের পক্ষ থেকে বীরকন্যা জামিনা বেগম কে বসত বাড়ি প্রদান ময়মনসিংহে অর্থনৈতিক শুমারী উপলক্ষে ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু ১৩ জুন প্রতিবন্ধী যুবকের ঘরে মানবিক ডিসি সাইফুর রহমান, দিলেন হুইলচেয়ার ও নগদ সহায়তা Mostbet Canlı Onlayn Kazino Oynamaq — Başlamaq Üçün Tam Bələdçi জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ময়মনসিংহে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা: বিশ্বকাপ উন্মাদনায় মুখর ঈশ্বরগঞ্জ, ‘হেক্সা’ স্বপ্নে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

ময়মনসিংহে ইজিবাইকচালককে শিকলে বেঁধে মুক্তিপণ দাবি, বাবা-ছেলে কারাগারে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের ধোবাউড়ায় এক ইজিবাইকচালককে তিন দিন শিকলে বেঁধে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে শিকলে বাঁধা অবস্থায় ইজিবাইকচালক মো. বাবুল মিয়াকে (৩০) উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই ভুক্তভোগীর স্ত্রী থানায় মামলা করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার দর্শা হরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সামছুল আলম (২৩) ও তাঁর বাবা আজহারুল ইসলাম (৪৫)। সামছুল ঢাকায় ইজিবাইক চালাতেন। উদ্ধার হওয়া বাবুল মিয়াও একই পেশায় ছিলেন এবং তিনি উপজেলার পূর্ব তারাইকান্দি গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সম্প্রতি সামছুল আলম বাবুল মিয়াকে কুমিল্লা থেকে গাঁজার একটি চালান আনতে পাঠান। বাবুলের দাবি, পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কেউ সেই চালান জব্দ করে তাঁকে ছেড়ে দেয়। তবে এ কথা বিশ্বাস না করায় দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়।

এর জেরে গত ১৮ মে কৌশলে বাবুল মিয়াকে নিজ বাড়িতে ডেকে এনে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে মারধর করেন সামছুল। পরদিন থেকে বাবুলের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এবং সামছুল ও তাঁর বাবাকে গ্রেপ্তার করে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের টাকাপয়সা নিয়ে দুজনের মধ্যে বিরোধ ছিল। তবে বাবুল মিয়ার বিরুদ্ধে আগে কোনো মাদকসংক্রান্ত তথ্য আমাদের রেকর্ডে নেই। খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট